সোনার দোকানে চুরি করে পালালো চোরের দল।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের সিহড় অঞ্চলের জয়রামবাটী ২১ নম্বর বাসস্ট্যান্ডে কাছে , রঘুবীর জুয়েলার্স সোনার দোকানে চুরির ঘটনা ঘটলো ,স্থানীয় সূত্রে জানা যায় তালা ভেঙে এবং একটি আলমারি দোকান থেকে কিছু দূরে নিয়ে গিয়ে চুরি করেছে চোরের দল, অনুমান করছে এলাকার মানুষ।

সাত সকালে দোকানের মালিক দোকান খুলতে গিয়ে দেখে তালাভাঙ্গা অবস্থায় রয়েছে ।খবর দেয় কোতুলপুর থানার পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।কি করে চুরি ঘটলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *