সকালে বিশেষ নামাজের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে পালিত হলো কুরবানী ঈদ।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রবিবার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের উৎসব ঈদ উপলক্ষে জলপাইগুড়ির চার নম্বর গুমটি সংলগ্ন পুরাতন মসজিদ ও কালু শাহের মাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়, রঙ্গীন বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় মসজিদ টিকে, এদিনের ঈদের বিশেষ নামাজে অংশ নেন শহরের বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ।
এছাড়াও এলাকার তৃণমূল কাউন্সিলর তপন ব্যানার্জি নিজেও অংশ নেন পবিত্র কুরবানী ঈদের অনুষ্ঠানে, এই প্রসঙ্গে তিনি জানান, এই পুরাতন মসজিদ মানেই সব ধর্মের মিলন স্থল,, (বাইট, তপন ব্যানার্জি )।
অপরদিকে চার নম্বর গুমটি পুরাতন মসজিদ কমিটির অন্যতম সদস্য পল হাসান প্রধান জানান, আজ পবিত্র কুরবানী ঈদের বিশেষ নামাজ পাঠ হলো, শান্তি সম্প্রীতি কামনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *