দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- পরিবেশকে দূষণমুক্ত, সুন্দর ও স্বচ্ছ রাখতে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একমাস ব্যাপী নানান সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয়েছিল। তাই গত ২৬ জুন পরিবেশকে সামনে রেখে দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাই আজ বুধবার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হল। এই প্রতিযোগিতায় দুবরাজপুর পৌর এলাকার ৩০০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহন করেছিল। তিনটি বিভাগ রাখা হয়েছিল এই প্রতিযোগিতায়। তাই তিনটি বিভাগ থেকে আলাদা আলাদা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হল। পাশাপাশি বাকী সমস্ত ছাত্রছাত্রীদেরও পুরস্কার প্রদান করা হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, কাউন্সিলার মানিক মুখার্জি, সুভাষ মেটে, সনাতন পাল, প্রিয়াঙ্কা দাস, বুল্টি চক্রবর্তী সহ পৌরসভার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *