দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে সাঁওতালি নাচের মধ্য দিয়ে সোনাতন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে অনুষ্ঠিত হল এক পূজাঅর্চনা অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আজ গুরু পূর্ণিমা উপলক্ষে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে সাঁওতালি নাচের মধ্য দিয়ে সোনাতন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে অনুষ্ঠিত হল এক
পূজাঅর্চনা অনুষ্ঠান।এদিন আদিবাসী মহিলাদের সঙ্গে সাঁওতালি নাচে পায়ে পা মেলালেন দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেন।
জানা যায়,এই বিশেষ দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং আশীর্বাদ নিতে দৌলতপুর গ্রামে ছুটে আসেন।যদিও এমনিতেই সারা বছরই নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনে তাঁরা স্বশরীরে এসে দীক্ষা গুরুকে প্রণাম করেন,পূজা করেন এবং দীক্ষাগুরুর আশীর্বাদ নেন।এদিন পূজা অর্চনার পাশাপাশি হরিনাম সংকীর্তন,চন্ডীপাঠ এবং অন্নভোগের আয়োজন করা হয়।
গুরু পূর্ণিমা উপলক্ষে পূজা অর্চনার অনুষ্ঠান করা হয়।এদিন দূরদূরান্ত থেকে প্রায় পাঁচ হাজার ভক্ত এই‌ অনুষ্ঠানে ছুটে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *