দুটি স্কুলের সামনে পরিত্যাক্ত ব্যাগ কে ঘিরে চঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের অশোক নগর সংলগ্ন এলাকায় রাস্তার মধ্যে একটি ট্রলি ব্যাগকে বহুক্ষন থেকে দাবিহীন ভাবে পরে থাকার ঘটনা নিয়ে শোরগোল পরে যায়, এর অন্যতম কারণ এই এলাকায় রয়েছে দুটি উচ্চ বিদ্যালয়।
এরপরে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কোতওয়ালি থানার পুলিশ।
তবে পরীক্ষা করেও ব‍্যাগটি থেকে কোনো বিপদজনক বস্তু উদ্ধার হয় নি, এর পরেই এলাকায় ফেরে স্বস্তি।
ঘটনা প্রসঙ্গে বিশু রায় জানান, দুটি স্কুল এর সামনে এমন একটি ব্যাগ পরে থাকার ঘটনা নিয়ে চিন্তিত ছিলাম, তবে পুলিশ দ্রুত বাবস্থা নেওয়ায় এখন পরিস্থিতি স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *