পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা শিবির করল পুলিশ।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং দুবরাজপুর থানার ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবিরে আয়োজন করা হল দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্লস্‌ স্কুলে। এদিন ওই শিবিরে ছাত্রীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে অবগত করা হল। পাশাপাশি ছাত্রীরা যাতে তাঁদের অভিভাবকদের সচেতন করতে পারে তার জন্য জায়েন্ট স্ক্রীন দিয়ে ভিডিও দেখানো হয়। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক আখতার আলি, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, সিউড়ি ট্রাফিক ওসি সুমন প্রামাণিক সহ স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা। এদিন ডিএসপি ট্রাফিক আখতার আলি জানান, ছাত্রছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *