বাথরুমের ভেতর থেকে এক গৃহবধূর নগ্ন ছবি তোলার চেষ্টা প্রতিবেশী পরিবারের এক সদস্যের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাথরুমের ভেতর থেকে এক গৃহবধূর নগ্ন ছবি তোলার চেষ্টা প্রতিবেশী পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। প্রতিবাদ করলে গৃহবধূর পরিবারের একাধিক সদস্যকে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর গোপালপুর মুসলিম পাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা আব্বাস সেলিম সেখের অভিযোগ, রবিবার সকাল ১০ টা নাগাদ তার মেয়ে বাথরুমে যায় কিন্তু বাথরুমের উপরে সম্পূর্ণ খোলা। সেই সুযোগে প্রতিবেশী পরিবারের এক সদস্য তার মেয়ের নগ্ন ছবি তোলার চেষ্টা করে। আব্বাস সেলিম সেখের স্ত্রীর নজরে পড়লে প্রতিবাদ করে তার স্ত্রী। তখনই প্রতিবেশী পরিবারের সদস্যরা বহিরাগত বেশ কিছু যুবকদের নিয়ে হঠাৎই হামলা চালানো শুরু করে আব্বাস সেলিম সেখের পরিবারের উপর। এরপর লাঠি সোটা নিয়ে পরিবারের একাধিক ব্যক্তিকে বেধরক মারধর করে। আব্বাস সেলিম সেখের মেয়েকে গুরুতর আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। আব্বাস সেলিম সেখের স্ত্রী জানান, পাশে একটি বিয়ে বাড়ি ছিল বিয়ে বাড়ির লোকজন এসে আমাদেরকে বাঁচায়। এই ঘটনায় গোটা পরিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়, এছাড়াও প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *