আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে হরিহরপাড়া থানার পুলিশ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে হরিহরপাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মুক্তার বিশ্বাস বাড়ি হরিহরপাড়ার মালোপাড়া গ্রামে। শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় । ধৃত ব্যাক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি ধৃতকে শনিবার আদালতে তোলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো এবং কি উদ্দেশ্যে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *