বীরপাড়া শ্মশানে যাবার রাস্তা বেহাল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বীরপাড়া শ্মশানে যাবার রাস্তা বেহাল। এই রাস্তা ব্যবহার করেন মহাকাল পাড়ার কয়েক হাজার বাসিন্দা। অথচ এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সহ গ্রাম পঞ্চায়েত প্রধানকে বার বার জানিয়েও বেহাল রাস্তা মেরামত হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন জানান, এই বেহাল রাস্তায় চলাচল করা দুঃসহ হয়ে উঠেছে। দিনের বেলা রাস্তা দেখে চলাচল করা গেলেও রাতের বেলা এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে এই রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *