নিজস্ব সংবাদদাতা, মালদা:- বেআইনি মদের ঠেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার তুঁতবাড়ি এলাকার একটি আম বাগানে। ওই বাগানে দীর্ঘদিন ধরেই বেআইনি মদের ঠেক চলার অভিযোগ উঠে আসছিল। এনিয়ে পুলিশের কাছেও বিস্তর অভিযোগ জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে শনিবার রাতে খুনের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ রাতেই ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কালু শেখ (৫০) । তার বাড়ির তুঁতবাড়ি এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসার জেরে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কারণ এই দুজনেই মৃত ব্যক্তির সঙ্গে মদের আসরে ছিল ।












Leave a Reply