সোমরারবার দুপুরের অতিরিক্ত গরমে জলপাইগুড়ি বেরুবাড়ী তপশিলী ফ্রি হাইস্কুলের তিন জন ছাত্রী স্কুলে ক্লাস চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ল, জলপাইগুড়ি সুপার স্পেশালি হাসপাতালে চিকিৎসাধীন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রেশমি বেগম ক্লাস টেন, নন্দিনী রায় নবম শ্রেণী ও প্রতিমা রায় ক্লাস 10
বেরুবাড়ি তসশিলী ফ্রি হাই স্কুলের ঘটনা।

আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে উত্তর বঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই মতো সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে যেমন, জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট শুরু হয় বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও সোমবার বেলা বাড়ার সাথে সাথে যেমন রোদের পখরও বাড়ছে। তেমনি বাড়ছে গরম শহর জলপাইগুড়িতে।ভারী বৃষ্টির আশায় জলপাইগুড়িবাসী।

গত কয়েকদিন ধরে উত্তরের এই পাহাড় ঘেসা জলপাইগুড়ি জেলায় তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রির মধ্যে ঘোড়াফেরা করছে। তাতে নাজেহাল জেলার জনজীবন।

জলপাইগুড়ি মানুষদের দাবি এই প্রথম জলপাইগুড়ি জেলায় এ ধরনের গরম অনুভূত হচ্ছে। সঙ্গে সূর্যের তাপমাত্রা এতটাই বেশি মনে হচ্ছে গরম যেন 40 থেকে 45 ডিগ্রি ছুঁইছুঁই অবস্থা। সঙ্গে ভ্যাপসা গরম। সব মিলিয়ে এ ধরনের গরমের নাজেহাল অবস্থা জেলার মানুষের।

তবে সকাল বেলা বিক্ষিপ্ত হারে বৃষ্টি শুরু হলেও যতই বেলা বাড়তে শুরু করে ততই আরো তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। আবারো সেই একই পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে জেলাবাসীর। যদি আবহাওয়া দপ্তর সূত্রের খবর তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কম রয়েছে। সোমবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি সূত্রে শেষ পাওয়া তথ্য অনুযায়ী 35.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু যেটা ফিলিংস হচ্ছে মনে হচ্ছে যেন ৪০ থেকে ৪৫° মধ্যে ঘোরাফেরা করছে। গরম যেন কিছুতেই কিছু ছাড়ছে না উত্তরের এই জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *