চলন্ত বাস থেকে নামতে গিয়ে মৃত্যু হল এক যুবকের ।

আবদুল হাই, বাঁকুড়াঃ চলন্ত বাস থেকে নামতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চঞ্চলা তৈরি হল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার ধানশিমলা পঞ্চায়েতের ধানশিমলা পোস্ট অফিস সংলগ্ন এলাকায় । মৃত যুবকের নাম টোটন দে । বয়স ৩২ বছর । বাড়ি বীরসিংহ গ্রামে ।

স্থানীয় সূত্র জানতে পারা যায় , টোটন দে বর্ধমানে দিদির বাড়ি থেকে সরকারী বাসে করে নিজের বাড়িতে ফিরছিল । সে সময় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় বাসটি স্লো করলে ওই যুবক নামতে গিয়ে পড়ে যান তখনই মাথায় গুরুতর চোঠ লাগে তার । স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ তড়িঘড়ি তকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । পরে পুলিশ মৃতদেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *