বাঁকুড়ায় উদ্বোধন হলো পাঁচ টি পৌর সু স্বাস্থ্য কেন্দ্রের।

সুদীপ সেন, বাঁকুড়া:- পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া পৌর সভার জন্য দশ টি আরবান হেলথ সেন্টারের অনুমতি দেওয়া হয়।

সেই অনুযায়ী জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে ও বাঁকুড়া পৌরসভার পরিচালনায় মঙ্গলবার উদ্বোধন হলো বাঁকুড়ার পাঁচ টি পৌর সু স্বাস্থ্য কেন্দ্রের।

কেন্দ্র গুলি হলো যথাক্রমে খ্রিস্টান ডাঙ্গা, কেন্দুয়া ডি, কানকাটা, সতী ঘাট এবং কেঠার ডাঙ্গা।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার ও পৌরসভার কাউন্সিলর গণ।

মূলত যেসব এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা সেরকম ভাবে প্রসার লাভ করেনি ,সেই সব এলাকায় এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র গুলি তৈরি হয়।

এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, গর্ভবতী মহিলা ও ৩০ বছরের ওপরের সকলে এই স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *