শ্রাবণ মাসের প্রথম সোমবারে মন্দির উদ্বোধন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- শ্রাবন মাসের প্রথম সোমবারে এক যুবক নিজের খরচায় মহাদেব ও হনুমান মন্দির তৈরি করে তা দান করলেন গ্রামবাসীদের।ঘটনাটি মালদা জেলার কালিয়াচক থানার চরিঅনন্তপুর কামারপাড়া গ্রামের। ওই গ্রামে বিশাল আকৃতির শিব ও বজরং বলি মন্দিরের শুভ উদ্বোধন হল সোমবার। উদ্বোধন করল সেই গ্রামেরই শিশুরা। মন্দিরটি তৈরি করেছেন গ্রামের ছেলে সাহেব পান্ডে। তার বহুদিনের ইচ্ছে ছিল গ্রামবাসীদের জন্য মন্দির নির্মাণ করবেন।এদিন বহু মানুষের সমাগমে এই মন্দিরের শুভ সূচনা হয় ।মঙ্গলবার বজরং বালি মন্দির উদ্বোধন ও পূজো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *