নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে উল্টে গেলো কলকাতা- শিলিগুড়িগামী যাত্রী বোঝাই বাস।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে উল্টে গেলো কলকাতা- শিলিগুড়িগামী যাত্রী বোঝাই বাস। বুধবার এই দুর্ঘটনাটি ঘটে। ৭০ জন যাত্রীকে নিয়ে বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলো সেই সময় রায়গঞ্জের ঘুঘুডাঙ্গার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস।এই ঘটনায় আপাতত ১ জনের মৃত্যু হলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।বাসের ভেতরে থাকা যাত্রীদের অনুমান চালক ঘুমিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। জানা যায় এই ঘটনায় আহত হয়েছে 40জন ।মারা গেছে একজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *