নিজস্ব সংবাদদাতা, মালদা : অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের নিরিখে যশবন্ত সিনহাকে পেছনে ফেলে রাইসিনা হিলের দোড়গোড়ায় পৌঁছে গেলেন দ্রৌপদি মুর্মু। আর এই খুশিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করলেন বিজেপির নেতৃত্বরা। হবিবপুর থানার কেন্দপুকুর এলাকায় সন্ধ্যা ৬ টা নাগাদ এই মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান পর্ব শেষ হয়। সংসদ ভবন সহ দেশের বিভিন্ন প্রান্তে ৩১ টি কেন্দ্রে এবং রাজ্য বিধানসভার ৩০ টি কেন্দ্র জুড়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত ভোটদান চলেছিল। ভোট পড়েছিল ৯৮.৮ শতাংশ। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা হয়। সেখানে যশবন্ত সিনহাকে পেছনে ফেলে এনডিএ প্রার্থী দ্রৌপদি মুর্মু এগিয়ে থাকার খবর পৌঁছাতেই খুশির হাওয়া ছড়ায় হবিবপুরের গেরুয়া শিবিরে। খুশিতে মেতে এদিন সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে একটি আনন্দ মিছিল পরিক্রমা করে কেন্দপুকুর এলাকায়। এছাড়াও উপস্থিত বিজেপি জেলা সভাপতি উজ্জ্বল দত্ত, ছিলেন মন্ডল ৩ সভাপতি সঞ্জীব সরকার সহ অনন্য নেতাকর্মীরা।
অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের নিরিখে যশবন্ত সিনহাকে পেছনে ফেলে রাইসিনা হিলের দোড়গোড়ায় পৌঁছে গেলেন দ্রৌপদি মুর্মু।












Leave a Reply