গাছের চারা বিতরণের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন বিদ্যাচক্র স্কুলে।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- বনদপ্তর এর রায়গঞ্জ রেঞ্জ এবং পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর উদ্যোগে বিদ্যাচক্র স্কুলে পালন করা হল অরণ্য সপ্তাহ 2022 । এই উপলক্ষে স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের রেঞ্জার প্রদীপ চৌধুরী মহাশয়, আরো একজন রেঞ্জার জয়প্রকাশ রায় মহাশয় এবং বিট অফিসার অনিল সাহা মহাশয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত মহাশয় এবং এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলসের সম্পাদক তথা ওই স্কুলেরই শিক্ষক গৌতম তান্তিয়া মহাশয়। স্কুলের ক্লাস শেষ হবার পর দুদিন ধরে প্রায় ছাত্র-ছাত্রীদের হাতে প্রায় ২০oo চারা গাছ তুলে দেওয়া হয় এবং তাদেরকে বাড়িতে গিয়ে গাছগুলো লাগাতে এবং রক্ষণাবেক্ষণ করার কথা বলা হয়। ছাত্র-ছাত্রীদের বোঝানো হয় গাছের উপকারিতা সম্বন্ধে এবং সচেতন করা হয় পরিবেশকে রক্ষা করার বিষয়ে। যারা গাছগুলো সঠিকভাবে যত্ন করে বড় করে তুলতে পারবে তাদেরকে পরের বছর পুরস্কৃত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *