ফের হাতির হানা ফালাকাটা ব্লকে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল ১৪ টি পরিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বেশ কয়েকটি লাইনে বুধবার গভীর রাতে দুটি হাতি ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার পৃথক ১৪ টি বাড়ি সহ দোকান ঘর ভেঙে দেয় ওই হাতির গুলি। ক্ষতিগ্রস্ত ওই ১৪টি পরিবারের কারো ঘর ভেঙে চুরমার করে দেয়, আবার কারো ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা চাল ডাল আটা খেয়ে নিমিষে সাবাড় করে দিয়েছে ওই হাতির গুলি। বুধবার গভীর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতির দুটি। প্রায় ঘন্টা দুয়েক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *