এক বৃদ্ধার আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুভাষগঞ্জ ঘোষ পাড়া এলাকায়। পরিবার সূত্রের খবর, মৃত ওই বৃদ্ধার নাম সুনীলা ঘোষ, বয়স ৭৫ বছর। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের। গতকাল সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘাস মারার বিষ পান করেন সুনীলা ঘোষ। তড়িঘড়ি পরিবারের সদস্যরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে কি কারণে আত্মঘাতী হলেন ওই বৃদ্ধা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পরিবারের মধ্যে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *