সিমাহীন দূর্নীতির প্রতিবাদে ভারতীয় মার্কসবাদী -এর ডাকে সমাবেশ অনুষ্ঠিত হল।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিকেলে জলঙ্গীর কলেজ মাঠে সাম্প্রতিক রক্ষার্থে ও কর্মসংস্থানের দাবিতে এবং সরকারি সংস্থা বিক্রির বিরুদ্ধে ও রাজ্য সরকারের সিমাহীন দূর্নীতির প্রতিবাদে ভারতীয় মার্কসবাদী -এর ডাকে সমাবেশ অনুষ্ঠিত হল। এই জনসভায় জলঙ্গী ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য cpim কর্মী সমর্থক এই সমাবেশে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
জলঙ্গীর জোড়তলা কলেজ মাঠে সিপিআইএম এর জনসভায় যোগ দেওয়ার জন্য সাদিখাঁরদেয়াড় বাজার থেকে cpim কর্মী সমর্থকরা বাজনা বাজিয়ে, দলীয় পতাকা হাতে নিয়ে তারা জনসভায় যোগ দিতে রওনা দিলেন বলে জানা গিয়েছে।
এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম,রাজ্য সিপিআইএম এর সদস্য সুশান্ত ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *