নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাতে রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বরে এক মিছিলের মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাতে রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বরে এক মিছিলের মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি। এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি এলাকার বিজেপির দলীয় কার্যালয়ে থেকে ওই মিছিলটি শুরু হয় এবং জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন বিজেপি কর্মীরা গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন।ওই মিছিলে কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশ নেওয়া আদিবাসীরা ধামসা, মাদল নিয়ে নাচ-গানও করেন। এদিন উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ছিলেন দলের জেলা সম্পাদক অঘোরনাথ রায় সহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *