“কান টেনো, মাথা ধরো, চোর দের জেলে ভরো” কালিয়াগঞ্জ এর সুকান্ত মোর সিপিএমের পার্টি অফিস প্রাঙ্গণ থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- কান টেনো, মাথা ধরো, চোর দের জেলে ভরো এই শ্লোগানকে মাথা রেখে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর সুকান্ত মোর সিপিএমের পার্টি অফিস প্রাঙ্গণ থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। এসএসসি দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে কান টেনো, মাথা ধরো, চোর দের জেলে ভরো এককথায় চোর ধরো জেলে ভরো নিয়ে একটি ধিক্কার মিছিল বের করে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করার পরে সুকান্ত মোরে পথসভার আয়োজন করা হয়। এই পথ সভায় উপস্থিত ছিলেন জেলা সমপাদক মন্ডলি সদস্য দেবাশিশ পাট্টাদার , দিলিপ দাস, দেবব্রত সরকার, আমজাদ আলি, পুলোক কুন্ডু , ভারতেন্দু চৌধুরী, ধনঞ্জ্যয় সরকার, দিগেন রায়, রেজ্জাক আলী সহ অনান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *