প্রায় প্রতি রাতে হাতির আনাগোনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রায় প্রতি রাতে হাতির আনাগোনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা। হাতির হানায় আরও একবার ক্ষতিগ্রস্ত হল পাঁচটি পরিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের পানু লাইনে রবিবার গভীর রাতে দুটি হাতি তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট চা বাগানের পানু লাইনের পৃথক ৫ টি পরিবারের ঘরের বেড়া ভেঙে দেয় হাতি দুটি। শুধু তাই নয়, ঘরে মজুত রাখা ধান,চাল সাবার করে দেয় হাতি দুটি। স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে আচমকাই হামলা চালায় ওই হাতি দুটি। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। সরকারি সহযোহিতার আর্জি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *