SSC দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের,চন্ডিপুরে নকল পার্থ সাজিয়ে কোমরে দড়ি,ভিডিও ভাইরাল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- SSC দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ED গ্রেফতারের পর পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে নকল পার্থ সাজিয়ে কোমরে দড়ি বেধে ঘোরালো বিজেপির নেতাকর্মীরা, আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়, জানা গিয়েছে ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষা মন্ত্রী কে হাইকোর্টের নির্দেশে ভুবনেশ্বর এ নিয়ে যাওয়া হয়েছে, তবে তারই মাঝে চন্ডিপুরে বিজেপির এই বিক্ষোভ মিছিল ও কর্মসূচির ভিডিও সামনে আসতেই, শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে, ইতিমধ্যেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে শাস্তির দাবি নিয়ে রাস্তায় নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি, খুব ভালো হয় এই ভিডিওতে দেখা যাচ্ছে কোমরে দড়ি বেঁধে জুতোপেটা করছে বিজেপি নেতাকর্মী, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *