জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার সবে ভোরের আলো এসে পরেছে জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে জহুরি তালমার কৃষকভিটা গ্রামে। বর্ষা কাল কৃষি জমির আশপাশে অনেকেই পেতে রাখেন মাছ ধরার জাল, সেই জালেই আটকে রয়েছে অজগর, আর এই খবর গ্রামে চাউর হতেই গোটা কৃষকভিটা গ্রাম জুড়ে হৈ হৈ রব।
স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে যান গ্রীন জলপাইগুড়ি নামক স্বেচ্ছা সেবী সংগঠনের তিন সদস্যের একটি দল।
মাছ ধরার জালে আটকে থাকা প্রায় ছয় ফুট লম্বা অজগর টিকে উদ্ধার করেন তারা।
ঘটনা প্রসঙ্গে স্বেচ্ছা সেবী সংগঠনের সম্পাদক অংকুর দাস জানান, জঙ্গলের বাস্তু তন্ত্র আজ অনেকটাই ক্ষতিগ্রস্ত, যার ফলে মাঝে মধ্যেই এমন দৃশ্য চোখে পরছে।
জালে আটকে মাছ নয়, আস্ত অজগর, ভোরের আলো ফুটতেই গ্রামে হৈ হৈ।












Leave a Reply