নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- মঙ্গলবার বার জলপাইগুড়ি রাণীনগরে অবস্থিত জেলা প্রশিক্ষণ কেন্দ্রে, পঞ্চায়েত দপ্তর এর উদ্যোগে দু দিন ব্যপি বিশেষ ডিজিটাল ব্যাবস্থা সম্পর্কিত প্রশিক্ষণ সমাপ্ত হলো
উল্লেখ্য, জেলা পরিষদের বিভিন্ন কর্মকান্ড এই মুহূর্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবস্থা দারা পরিচালিত হচ্ছে,
এই বিষয়ে নির্বাচিত বিভিন্ন জন প্রতিনিধিরা যাতে নিজেদের কাজ তথ্য প্রযুক্তির মাধ্যমে নিজেরাই করতে পারেন, মূলত সেই দৃষ্টিভঙ্গিতেই এই তথ্য প্রযুতির প্রশিক্ষণ।
এই প্রসঙ্গে জেলা পরিষদর সহ সভাধিপতি দুলাল দেবনাথ জানান,
বাস্তবিক ভাবে আমরা যারা রাজনৈতিক লড়াই এর মধ্যে দিয়ে জন প্রতিনিধি নির্বাচিত হয়ে আজ সরকারের বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে যুক্ত রয়েছি, তাদের জন্য এই প্রশিক্ষণ খুবই সময়পযোগী।
ডিজিটাল ইন্ডিয়া ব্যাবস্থার সঙ্গে নিজেদের সরগর করতে দু দিনের বিশেষ প্রশিক্ষণ নিলো জেলা পরিষদের নির্বাচিত বিভিন্ন পদাধিকারীরা।












Leave a Reply