গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা-গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলমের। মালদা থানা এলাকার ঘটনা। মালদা থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নির্যাতিতার। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার। এটাই তৃণমূলের সংস্কৃতি কটাক্ষ বিজেপির। কেউ অন্যায় করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রতিক্রিয়া তৃণমূলের।
জুলাই মাসের ১২ তারিখ বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম ওরফে ফিটুর বিরুদ্ধে। ১৪ ই জুলাই মালদা জেলা আদালতে মামলা দায়ের করেন নির্যাতিতা। মালদা থানাকে ঘটনার তদন্তের নির্দেশ দেয় জেলা আদালত। কিন্তু অভিযোগ আদালতের নির্দেশের পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।আর এই সুযোগে নির্যাতিতাকে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি নির্যাতিতার। তাই এবারে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। পুলিশ ব্যবস্থা না নিলে বিজেপির আন্দোলনে নামবে বলে তিনি জানান।
জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন , কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *