গোপনসূত্রে খবর পেয়ে এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করলো জিয়াগঞ্জ থানার পুলিশ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে আজিমগঞ্জ চড়কতলায় জিয়াগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে বিশ্বজিৎ দাস ওরফে ভুটু নামে একজন ব্যক্তির বাড়ি থেকে ৫ কেজি গাজা উদ্ধার করে।

আজিমগঞ্জ চড়কতলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস কে জিয়াগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করে লালবাগ মহকুমা আদালতে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে পাঠায়। অভিযুক্ত বিশ্বজিৎ দাস কি কারণেই বাড়িতে এই পরিমাণ গাঁজা রেখেছিল তা তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *