চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের মাঝে নেমে গিয়ে শালগাছে ধাক্কা

আবদুল হাই, বাঁকুড়াঃ মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো বাঁকুড়া জেলার জয়পুরে। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কোতুলপুর দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের মাঝে নেমে গিয়ে সজোরে ধাক্কা মারে শালগাছে। এই ভয়ানক দূর্ঘটনায় আহত হয় গাড়িতে থাকা দুই ব্যক্তি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।। জানা গেছে একজন গাড়ির মালিক ও চালক ছিল । দুজনেরই বাড়ি হাওড়ায়। জানা গেছে গুরুতর আহত ওই চারচাকা গাড়ির মালিক প্রভাত মন্ডল । জানা যায় যে পি এইচ ই দপ্তরের কন্টাকটার। বাঁকুড়া জেলার একাধিক জায়গায় কাজ চলছে। আজ সকালে জয়পুর বনানী লজ থেকে হালকা টিফিন সেরে কাজের সাইড দেখতে বেরিয়ে লঞ্চ থেকে বেরোনোর কিছুক্ষণ এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে জয়পুর থানা পুলিশ উদ্ধার করেন আহত গাড়ির ড্রাইভার ও গাড়ির মালিককে ।দুজন কেই জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়
তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তারই তদন্ত শুরু করেছেন জয়পুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *