“দুয়ারে সরকার” কর্মসূচির বিভিন্ন সুবিধা নিতে মানুষের ঢল নামতে দেখা গেলো ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- “দুয়ারে সরকার” কর্মসূচির বিভিন্ন সুবিধা নিতে মানুষের ঢল নামতে দেখা গেলো ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে। প্রশাসন সূত্রে খবর, দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য বুধবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার জোনাব আলী টারি স্কুল প্রাঙ্গণে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে এদিন সকাল থেকেই বহু মানুষ শিবিরে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে ভিড়ও বাড়তে শুরু করে। নতুন প্রকল্প হিসেবে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়াও খাদ্য সাথী, কৃষক বন্ধু,স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, যুবশ্রী প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে দেখা যায় জনসাধারণকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *