শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি, গ্রেফতার মন্ত্রী,, এদের লোভ লালসার জন্যে পিছিয়ে যাচ্ছে বাংলা, মাথা নত হয়ে যাচ্ছে,,, এমনটাই বললেন পদ্মশ্রী করিমুল হক।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন ভবঘুরে দের সঙ্গে দেখা করেন পদ্মশ্রী করিমুল হক, এরপর রাজ্যের শিক্ষা ক্ষেত্রে চলা বর্তমান দুর্নীতি এবং নেতা মন্ত্রীদের তাতে জড়িয়ে পরার ঘটনা নিয়ে রীতিমতো স্তম্ভিত এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত সমাজ সেবী করিমুল হক রাস্তার মাঝেই বর্তমান পরিস্থিতি নিয়ে কার্জত সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের ওপর একরাশ অভিমান উগরে দিয়ে করিমুল বাবু বলেন, শিক্ষাই মানুষের বেঁচে থাকার প্রধান হাতিয়ার, আর এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা কিছু দেখছি শুনছি তাতে মাথা হেট্ হয়ে যাচ্ছে।
এমন কিছু নেতা মন্ত্রীদের জন্য আজ বাংলা পিছিয়ে যাচ্ছে।
এমন কিছু নেতা মন্ত্রীদের লোভ লালসার জন্য আজ যোগ্য প্রার্থীরা শিক্ষা ক্ষেত্রে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *