উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- মৃত্যু নিয়ে রহস্য আত্মহত্যা না মার্ডার। কন্যা সন্তান জন্ম কে কেন্দ্র করে স্বামী-স্ত্রী প্রায় গন্ডগোল । উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ 4 নাম্বার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোগরা গ্রামে এক গৃহবধূ প্রানে মেরে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। বিবাহিতা গৃহবধূর নাম সুশিলা বর্মন স্বামী নিরঞ্জন বর্মন । মেয়ের বাড়ির লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে তার মেয়ের উপরে মারধর গালিগালাজ করতো শ্বশুর বাড়ির লোকজন। গ্রামের মেম্বার কে নিয়ে সালিশি সভা বসে এক বর্ষ পূর্বে সেখানে গ্রামের মেম্বার ও শ্বশুরবাড়ির লোকজন সালিশি করে মেয়ে কে পুনরায় শ্বশুর বাড়ি নিয়ে আসে। পুনরায় গন্ডগোল শুরু হয়। গৃহবধূ নিজে গলায় ফাঁস লাগিছিল না তাকে মেরে দেওয়া হয়েছে এই নিয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমেছে। গৃহবধূর শ্বশুরবাড়ির সমস্ত লোকজন পলাতক পলাতক। কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃত দেহ ধার করে রায়গঞ্জ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ গৃহবধূর শশুর বাড়ির লোকজনকে তল্লাশি চালাচ্ছে।
মৃত্যু নিয়ে রহস্য আত্মহত্যা না মার্ডার, কন্যা সন্তান জন্ম কে কেন্দ্র করে স্বামী-স্ত্রী প্রায় গন্ডগোল ।












Leave a Reply