মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাটকে জেলা ঘোষণা করার পরই রানাঘাটে উৎসবের আনন্দে মাতলো রানাঘাটবাসী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাটকে জেলা ঘোষণা করার পরই রানাঘাটে উৎসবের আনন্দে মাতলো রানাঘাটবাসী। রানাঘাট মহকুমা আদালতের সামনের রাস্তায় আবির মেখে মিষ্টিমুখ করে আনন্দে সামিল হলো রানাঘাটের সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় সহ রানাঘাটের বিশিষ্ট আইনজীবীরা। মূলত রানাঘাট ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সেলিব্রেশন অনুষ্ঠান হলেও এদিনের উৎসবে অংশ নেয় সক্কলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *