রানাঘাট পুরসভার চূর্ণী অডিটোরিয়ামে আরএসপি রানাঘাট লোকাল কমিটির ১৩ তম সম্মেলন আয়োজিত হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– আগামী ৬ এবং ৭ই আগস্ট কল্যাণীতে আরএসপির জেলা সম্মেলন। তার আগে রানাঘাট পুরসভার চূর্ণী অডিটোরিয়ামে আরএসপি রানাঘাট লোকাল কমিটির ১৩ তম সম্মেলন আয়োজিত হলো। আগামী দিনে বাম ঐক্যকে আরো দৃঢ় করার উদ্দেশ্যে এদিনের সম্মেলনে প্রস্তাব গৃহীত হয়। শ্রমজীবী মানুষের জন্য আগামী দিনের লড়াইকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে আরএসপির রানাঘাট লোকাল সম্মেলনে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন নদীয়া জেলা আরএসপি-র নেতৃবৃন্দ ও রানাঘাটের আরএসপির নেতৃত্ব ও সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *