রেল পুলিশের সাথে হকারদের ধুমধুমার, লাঠিচার্জ রেল পুলিশের, ব্যাপক উত্তেজনা দক্ষিণ পূর্ব রেলওয়ের মেছাদা রেল স্টেশনে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– রেল পুলিশের সাথে হকারদের ধুমধুমার, লাঠিচার্জ রেল পুলিশের, ব্যাপক উত্তেজনা দক্ষিণ পূর্ব রেলওয়ের পূর্ব মেদিনীপুর জেলার মেছাদা রেল স্টেশন চত্বর,
ঘটনা সূত্রে জানা গেছে হকারদের উপর রেল পুলিশ যখন তখন কেশ দেওয়ার নামে অধিক টাকা ফাইন করে, পুলিশের এই অধিক ফাইনের বিরুদ্ধে প্ল্যাটফর্ম চত্বরে বিক্ষোভে সামিল হয় হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত হকার ইউনিয়নের সদস্যরা। GRPF দের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, রেল পুলিশের মেচেদা (জিআরপিএফ) থানা ঘেরাও করে রাখে। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ উত্তেজনার ফলে প্রাথমিক ভাবে রেল পুলিশের আধিকারিকরা তাদের বোঝানোর চেষ্টা চালায়। তাতেও কোন সমাধান না হলে লাঠিচার্জ করতে বাধ্য হয় রেল পুলিশ। ফলে উত্তেজনা ও বিক্ষোভ আরো প্রকোপ হয়। রেল পরিষেবা চালু রাখতে ছত্রভঙ্গ করে দেওয়া হয় হকারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *