মন্ত্রিত্ব পাওয়ার পর উচ্ছ্বাসিত কোলাঘাটের তৃণমূল কর্মী সমর্থকরা,শপথ নিতেই সম্বর্ধনা মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী রাজ্যের মন্ত্রী হয়ে শপথ নিয়ে কোলাঘাটে পৌঁছতেই। কোলাঘাটের বিশিষ্ট জনেরা কোলাঘাটে অফিসের সামনে প্রথম বাজী ফাটিয়ে ফুলের স্তবক মিষ্টি দিয়ে সংবর্ধনা জানালেন মন্ত্রীকে তৃণমূল কর্মী সমর্থকরা । সংবর্ধনার পরে মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী কে নিয়ে মিছিল করে কাঠচড়া থেকে কোলাঘাট শহর পরিক্রমা করেন। এই দিন আতসবাজ ফাটিয়ে উচ্ছ্বাসিত তৃণমূল কর্মী সমর্থকেরা, এই দিন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সঙ্গে পালন করব সেই দায়িত্ব, পাশাপাশি এলাকার যে সমস্ত কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে সেই কাজ গুলি দ্রুত করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *