নিজস্ব সংবাদদাতা বাঁকুড়াঃ ,বাদার্স এন্ড সিস্টার্স অফ বিবেকানন্দ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে। স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সমাজসেবা করার উদ্দেশ্যে এই সংগঠন গড়ে উঠেছে । রবিবার এই সংগঠনের পক্ষ থেকে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয় এই শিবির। রানীগঞ্জ আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞরা চক্ষু পরীক্ষা করেন। এলাকার দুঃস্থ মানুষজন এখানে আসেন এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।
আগামী দিনে একাধিক সেবামূলক কাজ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
তাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন দুর্লভপুরে।












Leave a Reply