মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে আজ এক মহতি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল রানাঘাট ঘটকপাড়া স্পোর্টিং ক্লাব।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে আজ এক মহতি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল রানাঘাট ঘটকপাড়া স্পোর্টিং ক্লাব। ক্লাবের নিজস্ব গৃহে এই রক্তদান শিবির আয়োজিত হয়। এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন ৪০ জন রক্তদাতা। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রক্তদান শিবিরটি পরিচালনা করে রানাঘাট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।ঘটকপাড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় হওয়া এই রক্তদান শিবির কুড়িতম বর্ষে পদার্পণ করল। এদিনের এই স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় সহ রানাঘাট
পুরসভার কাউন্সিলরবৃন্দ ক্লাব কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *