নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার ঝাড়গ্রাম শহরের বিবেকানন্দ পল্লী এলাকায় বিধায়ক এর কার্যালয়ে ঝাড়গ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর ও স নিযুক্তি দফতর এর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ও বন দফতর এর প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা কে ঝাড়গ্রাম জেলার টিম অভিষেকের পক্ষ থেকে ফুলের তোড়া উত্তরিয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার টিম অভিষেকের কর্ণধার তথা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু সহ
বেলপাহাড়ী ব্লকের টিম অভিষেকএর নেতৃত্ব কার্তিক গোস্বামী,লালগড় ব্লক নেতৃত্ব সুকুমার সিনহা,ঝাড়গ্রাম টাউন নেতৃত্ব সোমা হুই,ঝাড়গ্রাম গ্রামীণ নেতৃত্ব বচন মাহাত,কৌশিক মাহাত সহ টিম অভিষেকের ঝাড়গ্রাম জেলার অন্যান্য নেতৃত্ব ও সমর্থক ও কর্মীরা টিম অভিষেকের ঝাড়গ্রাম জেলার কর্ণধার সুমন সাহু বলেন মানুষের উন্নয়নের জন্য ,অবহেলিত বঞ্চিত মানুষের পাশে থেকে সেবা করার জন্য টিম অভিষেকের সদস্যরা সব সময় সজাগ রয়েছেন। তাই রাজ্যের নবনিযুক্ত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিরবাহা হাঁসদা কে রবিবার সংবর্ধনা জানানোর উদ্যোগ গ্রহণ করা হয় টিম অভিষেকের পক্ষ থেকে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন টিম অভিষেকের সদস্যরা যেভাবে আমাকে সংবর্ধনা জানালো তাতে আমি আপ্লুত। আমি ওদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে দরজায় দরজায় গিয়ে কাজ করব ।সেই সঙ্গে ওদের পাশে আমি থাকবো বলে টিম অভিষেকের সকল সদস্যকে আশ্বাস দিয়েছি । তিনি টিম অভিষেকের সকল সদস্যকে মানুষের উন্নয়নে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা কে সংবর্ধনা জানালো ঝাড়গ্রাম জেলার টিম অভিষেকের সদস্যরা।












Leave a Reply