ঝুলন খেলায় মাতলো মালদা শহরের পূর্ব দেশবন্ধু পাড়ার খুঁদেরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ঝুলন খেলায় মাতলো মালদা শহরের পূর্ব দেশবন্ধু পাড়ার খুঁদেরা। রবিবার এবং সোমবার দুদিন ধরে ঝুলন উৎসব পালিত হয়। কিন্তু বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের যুগে হারিয়ে যেতে বসেছে পুতুল দিয়ে সাজানো এই ঝুলন উৎসব। এটিকে টিকিয়ে রাখতে মালদা শহরের পূর্ব দেশবন্ধু পাড়ার কচিকাঁচাদের দল নতুন করে ঝুলন উৎসব পালন করলো। তাদের বক্তব্য, বিভিন্ন ধরনের পুতুল দিয়ে সাজানো হয়েছে। যেখানে পাহাড় , জঙ্গল তৈরি করে গ্রামের পরিবেশ গড়ে তোলা হয়েছে। একটা সময় এই ধরনের ঝুলন উৎসব পাড়ায় পাড়ায় হত। এখন এটা প্রায় বন্ধের মুখে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ঝুলন উৎসব পালন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *