এক মহতি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল রানাঘাট মিউনিসিপ্যালিটি কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বর্তমান সময়ে রক্ত সংকটের কথা মাথায় রেখে আজ এক মহতি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল রানাঘাট মিউনিসিপ্যালিটি কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে মিউনিসিপালিটি কনট্রাক্টর অ্যাসোসিয়েশন।এদিনের স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদান করেন ৪০জন রক্তদাতা। এদিনের রক্তদান শিবিরটি পরিচালনা করে রানাঘাট মহাকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিনের স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দোপাধ্যায়, উপ পুরপ্রধান আনন্দ দে সহ রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *