মহিষাদলের ইচ্ছাপুরে মিড ডে মিলের খাওয়ার খেয়ে অসুস্থ ২০ পড়ুয়া,পড়ুয়াদের সাথে দেখা করতে হাসপাতালে বিধায়ক, বিডিও সহ জনপ্রতিনিধিরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মিড ডে মিলের খাওয়ার খেয়ে সুস্থ হয়ে পড়লো ২০ জন পড়ুয়া। যার মধ্যে ৫ জন আশংকাজনক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে ১২০ জন পড়ুয়া রয়েছে। তাদের এইদিন মিড ডে মিলে মাংস ভাতের ব্যবস্থা করা হয়। সেই মাংস ভাত খেয়ে অসুস্থ হয় একে একে ২০ জন। তাদের প্রথমে গেঁওখালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসার পর সুস্থ রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে এইদিন বিকেলের পর মহিষাদল গ্রামীণ হাসপাতালে আসেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি শিউলি দাস সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বিধায়ক ও বিডিও জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *