উৎসবের মেজাজে নকুলদানা, গুড়-বাতাসা আর ঢাক নিয়ে আলিপুরদুয়ারের ফালাকাটার রাজপথে নেমে পড়তে দেখা গেল বিরোধীদের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নকুলদানা এমনই এক যাদুকাঠি, যদি কেউ খায়, শরীরে কোনও রোগ থাকবে না। নকুলদানা তৃণমূল সৃষ্টি করেছে। বলেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়াও গত কয়েক বছর ধরেই ভোটের আগে বিরোধীদের উদ্দেশে অনুব্রতকে হুমকির সুরে বলতে শোনা যেত, চড়াম চড়াম ঢাক বাজবে, গুড়-বাতাসা খাওয়ানো হবে, নকুলদানা খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের হাতে অনুব্রতর গ্রেফতারির খবর মিলতেই উৎসবের মেজাজে নকুলদানা, গুড়-বাতাসা আর ঢাক নিয়ে আলিপুরদুয়ারের ফালাকাটার রাজপথে নেমে পড়তে দেখা গেল বিরোধীদের। এদিন ফালাকাটা শহরেও উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মীরা। ফালাকাটা শহরে মিছিলবের করে বিজেপি। ওই মিছিল থেকে গুড়,বাতাসা ও নকুলদানা পথচারীদের মধ্যে বিলি করেন তাঁরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, ছিলেন জেলা বিজেপির সভাপতি ভূষন মোদক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *