কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসাকে কেন্দ্র করে রানাঘাট এক নম্বর ব্লকে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত হল কম পক্ষে ৬জন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসাকে কেন্দ্র করে রানাঘাট এক নম্বর ব্লকে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত হল কম পক্ষে ৬জন।সূত্রের খবর এদিন দুপুর বারোটা নাগাদ যখন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল যখন রানাঘাট এক নম্বর ব্লকে আসে তখনই বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সাধারণ মানুষের কথা বলতে দিচ্ছিল না তৃণমূলের লোকজন। অপর পক্ষে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় রাখি বন্ধন উৎসব চলার সময় বিনা প্ররোচনায় আক্রমণ চালায় বিজেপি। আহতরা প্রত্যেকেই চিকিৎসাধীন। এ বিষয়ে রানাঘাট থানায় দুই পক্ষের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *