নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর দক্ষিণে পান্ডা পাড়া কালীবাড়িতে স্থাপিত স্বাধীনতা সংগ্রামের সর্ব কনিষ্ঠ বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান সহ নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় আত্মবলিদান দিবস।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি পি আই এম দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক প্রদীপ দে সহ এস এফ আইয়ের স্থানীয় নেতৃত্ব এবং বামপন্থী ছাত্র যুব কর্মীরা।
এই প্রসঙ্গে অঞ্জন সেন বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া এই বীর শহীদের মূর্তিতে মাল্যদান সহ নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে আত্মবলিদান দিবস উপলক্ষে।
ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মবলিদান দিবস পালন করলো বামপন্থী ছাত্র যুব সংগঠন।












Leave a Reply