নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মুজফ্ফরপুর কারাগারে ১৯০৮ সালের ১১ আগস্ট ফাঁসিতে মৃত্যৃ হয় ক্ষুদিরাম বসুর।আজ বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মবলিদান দিবস। ১১ই আগস্ট এই দিনটিতেই বিট্রিশ রাজ খতম করেছিল এই বীর বিপ্লবীকে। শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উপলক্ষে আজ তাকে স্মরণ করলো আরএসপির ছাত্র যুব সংগঠন।পি এস ইউ এর পক্ষ থেকে রানাঘাট পৌরসভার সম্মুখে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান হয়। অনুষ্ঠানে আলোচনা করা হয় ক্ষুদিরাম বসুর আদর্শ নিয়ে। উপস্থিত ছিলেন আরএসপি ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ।
পি এস ইউ এর পক্ষ থেকে রানাঘাট পৌরসভার সম্মুখে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান হয়।












Leave a Reply