বহরমপুর শহরে অনুব্রত মণ্ডলের মুখোশ পরা অবস্থায় শহরের বুকে গুড় বাতাসা এবং নকুল দানা নিয়ে চরাম চরাম ঢাকের তালে বিজেপির মহা মিছিল।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- অনুব্রত মণ্ডল কে গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়ি থেকে সিবিআই ক্যাম্পে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরপরই বহরমপুর শহরে অনুব্রত মণ্ডলের মুখোশ পরা অবস্থায় শহরের বুকে গুড় বাতাসা এবং নকুল দানা নিয়ে চরাম চরাম ঢাকের তালে বিজেপির মহা মিছিল। এই মিছিল থেকে বহরমপুর বিধানসভার বিধায়ক
কাঞ্চন মৈত্র তিনি গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার প্রসঙ্গে বলে ন আমরা পশ্চিমবঙ্গে অনেক শ্রী দেখেছি এই সরকারের আমলে, এবার আমরা এক নতুন শ্রী দেখছি, চোরশ্রী। এই প্রসঙ্গে কাঞ্চন বাবু বলেন পশ্চিমবঙ্গে মাননীয়ার অনুপ্রেরণায় চোরশ্রী পদক দেয়া হোক। তিনি আরো বলেন কিছুদিন আগে আলিপুর চিড়িয়াখানায় বাচ্চা কে নিয়ে বেড়াতে গিয়েছিলাম, সেখানে দেখলাম আলিপুর চিড়িয়াখানায় মাননীয়ার অনুপ্রেরণায় সিংহের বাচ্চা হয়েছে। তাহলে আজকে এবং পূর্বে যে চোর ধরা পড়েছে তার সম্পূর্ণ অনুপ্রেরণা কি মাননীয়ার? প্রশ্ন রাখলেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র। তিনি বলেন এই বহরমপুরের বুকের উপর দিয়ে হাজার হাজার ট্রাক গরু পার হয়েছে তাতে প্রশাসনের কেউ হাত দিতে পারেনি। আজ সিবিআই এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ মদতে সিবিআই পুলিশের তৎপরতাই চরাম চরাম অনুব্রত চোর ধরা পড়েছে। এই চুরির দায় একা অনুব্রতের নয় এর দায় তৃণমূল সরকারের বলে দাবি করেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র, এই দায়ের সঙ্গে অভিষেক এবং মমতা ব্যানার্জি উভয় যুক্ত আছেন বলে তিনি সাংবাদিকদের বলেন। তিনি বলেন বিনয় মিশ্র কেন আজ পালিয়ে আছেন কেন? কোথায় গেল গরু ,বালি আর কয়লার টাকা? বিনয় মিশ্র যুব সম্পাদক ছিলেন যখন যুব সভাপতি অভিষেক ব্যানার্জি ছিলেন। সেই বিনয় মিশ্রের হাত ধরে বহরমপুরের অনেক নেতার হাত ধরে কোটি কোটি গরু টাকা গিয়েছে আর অনুব্রত কে সিবিআই গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাচ্ছে। তিনি বলেন এই দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *