রাখি বন্ধন উৎসব উপলক্ষে আজ রানাঘাট পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাখি বন্ধন উৎসব উপলক্ষে আজ রানাঘাট পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। রানাঘাট পৌরসভার উদ্যোগে এবং প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আজ রাখি বন্ধনের বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় উপ পৌরপ্রধান আনন্দ দে।উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পায়রাডাঙা সেন্টারের কর্ণধার বি কে মিনতি ও বি কে প্রিয়া।এদিনের অনুষ্ঠানে
রাজযোগের মাধ্যমে ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে ব্যাখ্যা করেন প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।এদিন অনুষ্ঠানে সকলের হাতে রাখি পড়িয়ে ভাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *