রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাখি বন্ধনের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির রানাঘাট শহর মণ্ডল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাখি বন্ধনের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির রানাঘাট শহর মণ্ডল। এদিন রানাঘাট থানার সামনে পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে রাখি বন্ধন উৎসবে অংশ নেয় বিজেপির সদস্য সমর্থকরা। একইসঙ্গে বিজেপির পক্ষ থেকে রানাঘাট থানার পুলিশ আধিকারিকদের রাখি পড়ানো হয় এবং মিষ্টি মুখ করানো হয়।রাখি পড়ানো হয় রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতিকে। রানাঘাট থানায় বেশ কিছুক্ষণ ধরে চলে বিজেপির রাখি বন্ধন উৎসব। এবিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *