সাঁকরাইলে ঝুলন যাত্রা উৎসবের সুচনা করলেন বিডিও রথীন বিশ্বাস।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী অঞ্চলের চড়ার জাগরণ সংঘের উদ্যোগে বৃহস্পতিবার ষষ্ঠ তম বর্ষ ঝুলন যাত্রা উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝুলন যাত্রা উৎসবের উদ্বোধন করেন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কমলকান্ত রাউৎ, অনুপ মাহাত সহ আরো অনেকে। চড়ার জাগরণ সংঘের ঝুলন যাত্রা উৎসবের থিম করা হয়েছে ময়ূরপঙ্খী, তাই বৃষ্টিকে উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানে বহু মানুষের সমাগম হয়। ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে ওই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্দোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। ঝুলন যাত্রা উৎসবের উদ্বোধন করে সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস বলেন বৃষ্টিকে উপেক্ষা করে বহু মানুষ ঝুলনযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়েছেন। তিনি সর্বস্তরের মানুষকে ঝুলন যাত্রা উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করার জন্য আহ্বান জানান । সেই সঙ্গে ঝুলন যাত্রা উৎসব কমিটির সকল সদস্যকে শান্তিপূর্ণভাবে প্রতিদিনের অনুষ্ঠানগুলি সম্পূর্ণ করার আহ্বান জানান। তিনি বলেন যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকলকে নজর রাখতে হবে।ঝুলন যাত্রা উৎসবে আনন্দ উপভোগ করতে এসে যাতে কোনো রকমের কোন ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখতে হবে। সমাজসেবী কমলকান্ত রাউৎ বলেন এই এলাকার মানুষের ঝুলন যাত্রা উৎসব কেন্দ্র করে বহু আবেগ রয়েছে। তাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ এই উৎসবে শামিল হয়েছেন। তিনি ঝুলন যাত্রা উৎসবে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে শান্তিপূর্ণভাবে সকলকে ঝুলন যাত্রা উৎসব প্রাঙ্গনে এসে অনুষ্ঠান দেখার তিনি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *